#ডানকানপর্ব
উফ্ এক পর্ব মিটলো ... কান নিয়ে কি কাণ্ডটাই না ঘটলো !!!! পুরো out of syllabus !!! মনকষ্টে বাঁধনহীন কাঁদনে আমার নামডাক আছে ... রুদালী টাইপের অশ্রুমতী নই । বিশুদ্ধ কান্নার জলে অনেক ছবি আঁকা চলছে সে..........ই কবে থেকে !!! কিন্তু শারীরিক যাতনায় যারপরনাই কাহিল হয়ে ,নাকের জলে চোখের জলে হলাম হাতে গুণে গেঁথে বার তিনেক। প্রথম অধ্যায়ে গ্যাস্ট্রিকের যাতনা । পরের অধ্যায় পুপে দেবীর আগমন জনিত সিজারিয়ান যাতনা ... সে তো আবার কাউকে জানাবার উপায় ছিল না !!! কেন কেন ? মিউ মিউ করে এক দুবার বলতেই অভিজ্ঞ মাতৃকূল ( সিস্টার , আয়া দিদি , পরিচিত পরিজন ) তাদের পূর্ব অভিজ্ঞতার ঝাঁপি খুলে , মাতৃত্বের সহ্য ক্ষমতার মাত্রা কতোটা হওয়া উচিত তার ব্যাখ্যানে আকুল ... আর আমি কাচুমাচু মুখে ভেবে ব্যাকুল ... এ ব্যাথা বলা তো খুবই অন্যায় হয়েছে !!! একমাত্র কর্তা মশাই এর কলিগ দিদি , শান্তশ্রী দি ( আমার স্টীচ করেছিল)আমার কষ্টের কান্না দেখে তার নিদান দানে যত্নবান হয়েছিল ।
আর এবারের যাতনা কর্ণ পর্বের । বাপ্ রে বাপ .... ডান-কান এর ব্যাথায় কদিন শয়ন , খাওন সবই কান্না জুড়েছিল....আজ ওটি তে চিৎপাত হয়ে কানের উৎপাত নিরাময় হলো। নিরাময়ের অস্ত্রশস্ত্র দেখে একটু ঘাবড়ে গেলেও, তখন মন বলছে ... কদিন যা চলছে , তার সমাপন খুব জরুরি। তবে যন্ত্র যেমনই হোক , যাতনা ছাড়াই যাতনার মুক্তি ঘটল অবশেষে ।
সব মিলিয়ে সপ্তাহ দুয়েক পর এক কানের তালা খুললো ... কান ফিরে পেয়ে আনন্দ পেলাম .... কানে কানে বলি আজ মন ভরে আহার নিদ্রায় মন দেবো...কদিন "আমি নেই আমাতে" হয়ে ছিলুম কিনা !!! ফিরেছি আজ ... এখন .... যদি কানে কানে কিছু বলে বঁধুয়া, সবই শুনে শুনে যেতে হবে.... শুনতে চললাম , তবে আসি আজ ।।
No comments:
Post a Comment