আমার কর্তা মশাই এর অতি পছন্দের গানের তালিকা র অন্যতম আকর্ষণ " চরণ ধরিতে দিও গো আমারে...." আমার গানের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ... খোলতাই গলায় গানের মাধ্যমে চরণ ধরার আবেদন জানাচ্ছি। আসল গল্পে একটু বৈপরীত্য আছে .... পতিদেব আমার পথ প্রদর্শক, উৎসাহ দানকারী, প্রিয় বন্ধু বিশেষ, কেনই বা তার চরণ ধরব ? পতি বলে ???
আমি এখনকার যুগের আধুনিকা নাই বা হলাম, আধুনিক মনস্ক রবীন্দ্রনাথ তাঁর চিত্রাঙ্গদা র মুখে সেই কতো কাল আগেই বসিয়েছিলেন সংলাপ গানে গানে ... যার মূল বক্তব্য ছিল আমি নারী , আমাকে মাথায় করেও রেখো না , পায়ের তলেও রেখো না , পাশে রেখো আনন্দে , সুখে , দুঃখে ... একদমই এই ভাবধারা র অধিকারী আমি।
আমার কর্তা মশাই কিন্তু প্রাচীন পন্থায় বিশ্বাসী নন, তবে চরণ ধরা গানের হাত ধরেই রেখেছেন। কি জানি কেন ???
কিন্তু এবার দুই পায়ের এক অপরিচিত যাতনা হাতে হ্যারিকেনের বদলে চরণ ধরিয়ে দিয়েছে। তাও নিজের । "চরণ ধরিতে দিয়ো গো আমারে " গান খান যে জীবনে এমন বাস্তবতায় ভরে উঠবে !!! গাইবার কালে কখনো কি অতীতে ভেবেছি !!!! নাহ্ মোটেও না।
কখনো বাম পন্থী, কখনো দক্ষিণ পন্থী পদ যাতনা য় হাঁটি হাঁটি বন্ধ হওয়ার জোগাড় !!! সকালে হন্টন আপাতত বিশ বাঁও জলে ... চিকিৎসক দূরভাসে পদ দুর্যোগ এর ধরণ শুনে যা সন্দেহ করলেন , সামনাসামনি তাতে কাল শিলমোহর পড়ল। "ব্যাথা নিয়ে হাঁটবেন না বৌদি " বলার ঠিক খানিক পর আবার বললেন ... হাঁটা হাঁটি আপাতত বন্ধ থাক, ব্যাথা যাক ... গরম জলে ও ঠাণ্ডা জলে নিজের চরণ সেবা র নির্দেশ দানের পরেই , খানিক গম্ভীর হয়ে কইলেন ... মোটা মুটি হওয়া চলবে না ( ফেটা ফেটি/ fat ) । আচ্ছা বল দেখি চিকিৎসকরা এমন বৈপরীত্য মূলক কথা বলেন কেন ? হাঁটাতে বাধা পড়লে মোটা হওয়া তো সাধা হয়ে যাবে .... তবে !!!! এমন শাঁখের করাত বাপু ভালো নয়কো জীবন জুড়ে, শরীর জুড়ে !!! তবে ব্যাপার খানের একখান জমজমাট নাম আছে , সে খান বেশ পছন্দ হয়েছে বটে । বাত হয়েছে শুনলে কেমন একটা দূর ছাই টাইপ লাগে। আঁতেও বিস্তারিত ঘা লাগে।
টেনডেনোপ্যাথী নামে আমার apathy নেই বলেই মালুম হচ্ছে। খান কতক এক্সারসাইজ আর বিশেষ ধরনের জুতো পরে জুতিয়ে ভাগাতে হবে তাকে ... আমার কলিগ মধুপর্ণা বিজ্ঞের মতন বললে ... " তোমার বাপু যত ফ্যাশনেবল অসুখ বিসুখ"😕🙄যদিও বয়স কালীন শারীরিক কল কব্জা বিকল হলে তাকে পূর্বাবস্থায় নিয়ে যাওয়া অনেক ক্ষেত্রেই যায় না। সেটা মেনে নিলে কিছু কিছু আরামে, উন্নতি হচ্ছে মনে হবে কিনা বলো !!! আপাতত চরণ ধরে সারাই এ মনোনিবেশ করেছি ... বাকি টা কপালের নাম গোপালের ওপর ।।।।