আমার অন্যতম প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। তাঁর লেখা একটি উপন্যাস নাকি গল্প হল " ভাঙনকাল " । গল্প টা বোধহয় পড়া হয়নি তবে নানারকম ভাঙনে আমি বিগত কিছুদিন যারপরনাই বিরক্ত .... তিতিবিরক্ত !!!!
বিগত বছরের শেষতম মাসের প্রথম দিনে পা ভেঙে কুপোকাত হলাম । literally পায়ের ওপর পা তুলে দিন যাপন করার পর কলেজে যোগ দিলাম। আমি বুঝেছিলাম পায়ের ছোট আঙুল ভেঙেছে অর্থাৎ ছোটখাট ব্যাপার , ভয় ধরল , যখন কর্তামশাই এর জুনিয়র অর্থোপেডিক চিকিৎসক বললেন .... " বিশ্রাম না নিলে বিপদে পড়বেন বৌদি " ... জয়েনিং এর চিঠির বয়ান আর হাড়ের ডাক্তারের লেখাজোখা চোখে দেখে আমার এক সহকর্মী বললে ... তোমার কিন্তুক মেটাটারসল বোন ভেঙেছে 😳। মেটাফিজিক্স টা কিছু জানি যেহেতু আমি দর্শনের ছাত্রী। কিন্তুক তা বলে "মেটা" যুক্ত মেটাটরসলবোন জানতে বয়ৈ গেছে !! সব মেটা র ডেটা কি জানা সম্ভব ??? জানলাম খানিক বাধ্য হয়ে .... সেখান নাকি ছোট্ট আঙ্গুল ভাঙার মতন ছোটখাট ঘটনা নয় 🤔।
আমি চিকিৎসক ঘরণী হতে পারি , চিকিৎসক তো নই , বোন যেমন ই হোক সে তো বোন ই (bone ) ভাই নয়কো !!!! অতো কি বুঝি ???
যাক সে সব খানিক হামলে পরে সামলেছি কি না সামলেছি কাশতে কাশতে কাশিবাসি হলাম ... বিনিদ্র রজনী কাটিয়ে এখন ভাঙন ধরেছে গলায় । খোলতাই গলায় কথা কইছি। গলার ভাঙন চলতে চলতে দন্তশূলও ভাঙনের দিকে turn নিচ্ছে কিনা বোঝার চেষ্টা করছি .... বছর খান নেহাতই গোলোযোগের মধ্যেই শুরু করলাম .... গোলোযোগের বিয়োগ করে ফেলতে হবে ....
তুমি কোন ভাঙনের পথে এলে 🎵🎵🎵🎵
No comments:
Post a Comment