মানুষ সমাজবদ্ধ জীব। এমনটা ছোট থেকেই জানি। মানি ও। আমরা একাকী থাকার কথা ভাবতেই পারি না। কেউ কেউ by choice একাকিত্ব পছন্দ করে। সে কথা সম্পূর্ণ আলাদা। আমার ছোটবেলার জগতে শুধু ই মা আর আমার আনাগোনা ছিল। বাইরের জগতের প্রবেশ হোতো অল্পস্বল্প, তাই একটু অন্তর্মুখী ছিলাম। তবে তার জন্য একাকী থাকার বিলাসিতা আমার মধ্যে কখনো আধিপত্য বিস্তার করে নি। মানুষ জনের সান্নিধ্য আমার দারুন লাগে। সবার সাথে হয়তো মনের তরঙ্গ মেলেনা। তো কি ? কবি গুরু তো বলেছেন ই ...." তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে , তুমি মরো কারো ঠেলায় , কেউ বা মরে তোমার চাপে ..... "
যাক্ গে , কথা হচ্ছিল, একাকী থাকা , না থাকা নিয়ে..... । আমার Facebook বন্ধু রা সকলেই জানো আমার ম্যাও ( বিড়াল ) সাইনীর কথা। তাকে ছেড়ে এলাম ।
যদিও তার সাথে দিনে দুবার দেখা হয়।আমি দুবেলা তাকে খেতে দিতে যাই আমাদের সেই বহু স্মৃতি ছড়ানো বাসা বাড়িতে। সে আমাদের অপেক্ষায় বসে থাকে , ও বাড়ির পাঁচিলে। কখনো আমি , কখনো আমার কর্তা .... আমরা পালা করে যাই। যেদিন কোন কারণে একটু দেরি হয় .... বেশ অভিযোগ ও জানায়। সব থেকে মজার ব্যাপার , এক হুলো বিড়াল এখন তার ভারী বন্ধু হয়েছে। ভাগযোগ করে ই খাবার টা খায়।
ওর মা যতদিন ছিল, তখন মা মেয়ের ভাব ও বেশ জম্পেশ ই ছিল।
এখানে আনার চেষ্টা ফলপ্রসূ হয়নি। ও বাড়ি ও ছাড়বে ই না। তাই একাকিত্ব কাটানোর জন্য বন্ধু ও জোগাড় করে ফেলেছে।
No comments:
Post a Comment