কদিন মনটা ভার , ভার । এক তো পাড়াতুত বান্ধবীর বাসা বদল , অন্যদিকে মাওবাদী ম্যাও আক্রমণে যত না কাতর হয়েছি , ম্যাও বিরোধীদের ম্যাও এর গুষ্টি উদ্ধারে মন ভারাক্রান্ত হয়েছে বেশি।
আমার ম্যাও প্রীতি ঐতিহাসিকও বটে , আবার খানদানিও বটে। ঘেউ প্রীতি পরে জেগেছে , আগে ভয় ছিল । যখন কসবাতে এলাম, এখানকার তিন সারমেয় , ভয় কাটালো কিছুটা , তারপর এলো পোষ্য শুভ্র, পাড়াতুত কাকুর হাত ধরে , বলা ভাল কোলে চড়ে । আর পাখি না পুষলেও ওদের সাথে বিস্তর গালগল্প মা যেমন করতেন , আমিও করি আর দেখাদেখি পুপে দেবীও দল ভারি করেছেন । শুধু অঙ্ক নয় , এসবেও তিনি আমার ধারা ধরে ফেলেছেন বটে !! 😇। আর আমার কাঠবিড়ালি কুট্টুসের কথা তো অনেকেই জানো ।
তো কথা হল , ম্যাও রা যে সবাই আতঙ্কবাদী , তা মোটেও নয় , এত বছর ওদের চিনি , ম্যাও বিরোধী দল খুব কড়া ভাষায় ম্যাও নিন্দা করছে , আমিও উত্তর দিতে অপারগ ছিলাম , কিন্তু আমি এর মধ্যেই দুদিন কলেজে গিয়ে ভাল করে ছানবিন করে যা জানলাম, তাতে নিশ্চিন্ত হলাম...ওই ম্যাও আতঙ্কবাদীই বটে । আরো জনা দুই তিনেক ওর দ্বারা আক্রান্ত হয়ে , আমারই মতন 💉💉💉💉💉 💉খেয়েছে । আমার ওর সাথে আরো 💉 একটা বেশি , কারণ দুতরফেই ভালবাসা একটু বেশি কিনা ???
আমার পোষা এক ম্যাও কে কোলে নিতে থাবা বাগিয়ে থাপ্পড় দিয়েছিল, একবার , কি সাহস !! আঁচড় এর অভিজ্ঞতাও আছে , কিন্তু এই অভিজ্ঞতা একদম ফেরেস (fresh)। অনেকেই আতঙ্কিত , এই আতঙ্কবাদীর হাত ও দাঁতের কাজের ছবি দেখে !!!
তবে আমার শেষ পোষ্য ম্যাও কুটুর লেজ বেখেয়ালে পাড়িয়ে দিলেও কখনও কিচ্ছুটি করেনি , পাড়াতুত সারমেয় লালির পায়ের ওপর আমার ওজনদার কর্তা মশাই একবার বেখেয়ালে উঠে যারপর নাই লজ্জিত ও দুঃখিত হয়েছিলেন, সে ও কিচ্ছুটি করেনি , কয়নি ... দুষ্টুলোক যদিও মশকরা করে ভেবেছে , যে শিল্পীর বর বলে ছাড়ান দিয়েছে।
তবে একটা বিষয় নিশ্চিত যে ঘেউ দরদী যারা আছেন , তারা ঘেউ দংশনের কথা বেশ দরদ দিয়ে ঘেউ এর পক্ষপাতদুষ্ট হয়েই জানাচ্ছে , কিন্তু কথা হল পশুদের মনের ভাব কিছুটা , বুঝলেও, সবটা বোঝা মুশকিল, মানুষের মনের ভাব , ভাষা বোঝার আশা অনেকদিন ই জলাঞ্জলি দিয়েছি , চেষ্টাই সার !!!!
আমি আবার ঘেই , মিউ সবার প্রেমে কাবু ... কাজেই একজনকে দিয়ে সবার বিচার করি কেমনে তোমরাই বলো ???
***** তবে কথা হল গিয়ে আমার এক সহকর্মী বোন , আতঙ্কবাদী ম্যাও কে সেদিন তার দাদুটাইপ বিশালাকার ছাতা দেখিয়ে ভয় দেখানোর বৃথা চেষ্টার পর , হেলদোলহীন আতঙ্কবাদী যখন হেলে দুলে টয়লেটে ঢুকেছে ... দরজা এঁটে ল্যাচ লাগিয়ে কিছুটা হলেও শাস্তি দান করে আনন্দ পেয়েছে । ও এমনিতেই ম্যাও বিরোধী ও ঘেউদরদী ।
No comments:
Post a Comment