পরীক্ষা নামক এক এক মাস ব্যাপী ব্যাপারে আমরা আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি। আমি চেপে ধরতে পারি কম , তাতেও আমার মেয়ে তেঁতে থাকে । ভয় পেতে ওকে বয়ৈ গেছে। সকলকে ভয় পেতে পেতে ওকেও ভয় পাবো !!! তাই আবার হয় ?? ওই খান দুয়েক জায়গায় আমি রাগ রাগিনী দেখিয়ে থাকি, তাতে যদিও যাদের দেখাই তারা ফুৎকারে উড়িয়ে দেয় !!! তবে ইদানিং বয়সের হাত ধরে , তেনারা ও ফোঁসফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে স্বগতোক্তি করেন ... " আমি ওমন ???এই চিনলে " । কিন্তু সে সব খান কতক সময় পরেই দেখি জানালা গলে ফুড়ুৎ। আর যে কারণে মনোমালিন্য তা পুনর্মুষিক ভবঃ।
বাংলা পরীক্ষার গদ্য পদ্য ব্যাকরণের ঠেলা দিয়ে আর ঠেলা খেয়ে , কিছু আগেও শুনলাম চরিত্রে র গুষ্টির ষষ্ঠি পূজো । এরপর আর ভালো লাগে বলো !!!! তার মধ্যে নাটক , যাত্রা, সিনেমা সব রকম চলছে ঘরে .... এই শুনি পেট গুড়গুড়, পরে মিছরির জল খেতে খেতে দিলেন তিনি হ্যাঁচ্চো !!! নাও ... এবার যাবে কনে ( কোন দিকে )? এর মাঝে আছে বন্ধু দের সাথে আলাপ আলোচনার ধূম। যেখানে ভুলেও কেউ পড়ার বিষয়টি খুঁজতে যেও না , নেহি মিলেগি। ওকে নাকি বলে refreshment 🙄
এত দীর্ঘ দিনের পরীক্ষার তাল লয় ধরে রাখা মুশকিল। চুপিসারে বলি আমার পেঁচি তো এই সবের মধ্যেই খান কতক চ্যাপ্টার পেঁচিয়ে ধরল , তারপর টিপে টুপে মাথায় ভরেছি ( তাই আমার ধারণা) ... আমরা দুই কর্তা গিন্নি যখন যেমন পারছি ভরছি নতুন নতুন ( সব নয় মোটেও, তবে কিছু)। সলিডিফাই হয় নাই। যদি বেরিয়ে না পরে থাকে উগরে দেবে আশা রাখি।
আমার কন্যা অসাধারণ রকম সাধারণ, তাই সে না পড়ে ঝুড়ি বোঝাই নম্বর সংগ্রহ করতে পারে না ... 😅😂
তবে যা যা পারে ওর মতন করে , তা হয়তো অনেকেই পারে না। ছোট থেকেই চেয়েছিলাম মানুষ করে গড়ে দিও প্রভু .... কিছু কিছু তার ঝলক দেখতে পাচ্ছি। আরও দেখতে পাই যেনো তোমরা আশীর্বাদ কোরো।
No comments:
Post a Comment