দীর্ঘ সময়ের পরীক্ষা অবশেষে শেষ। এখন হঠাৎ করেই ফাঁকা বেশ খানিকটা সময় .... যার মাঝের সময়টা জুড়ে কি করি কি করি ভাব !!! অনেক অনেক কিছু করার ভাবনা যা নাকি পড়ার ফাঁকে ফাঁকে গুঁজে ভরাট হচ্ছিল সময় , তারা সব জড়াজড়ি করে ভয়ানক জট পাকিয়ে গেছে 😝 জট ছাড়াতে হবে।
এতদিন পড়ার মাঝে পড়ে থাকার অভ্যাস পুপের একদম নেই কো। তাই তার করুণ মুখ চোখের দিকে তাকিয়ে মন নরম হতে না হতেই, তার মেজাজে র আঁচে আমার মন মেজাজে উত্তাপ ছড়িয়ে পড়ছিল। দেবাশ্রিতা , পুপের বন্ধুর মাতা শ্রী বললে হক কথা ... দীর্ঘ পরীক্ষার ফলাফলে মাতা-কন্যার সম্পর্ক তলানিতে। এ ঘর ঘর কি কাহানি। আমার কন্যা সিলেবাস সমুদ্রে খাবি খেতে খেতে মাথার খান কতক স্ক্রু হারিয়ে ফেলে এই গরমে গরম গরম জামা মায় ব্লাঙ্কেট গায়ে ঘুমাচ্ছিল। তলিয়ে ভাবলে বোঝা যাবে বটে ... পড়ালেখার সাগর সদৃশ সিলেবাস চাক্ষুষ করে মানসিক কাঁপুনি ধরে গিয়েছিলো নির্ঘাত । শরীর তা বুঝতে নারাজ, অতএব ব্ল্যাঙ্কেট ফুঁড়ে হাজির একখান ফোঁড়া 🙄। এরপর অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো। Self created উৎপাত বলেছিলাম বলে পোতিবাদী( প্রতিবাদী)হয়ে শুরু তে ওষুধ খাবেন না কয়েছিল.... কিন্তু এক ধমকে , চমকে দিয়েছি !!! এক শুক্রবার খানিক যুদ্ধ করে সেই ব্ল্যাঙ্কেটখান নুকিয়ে ফেলেছি।
দিন কতক আগে কন্যা আমার, সেলোটেপ দিয়ে গালে তুলে আটকে কেমন দেখায় দেখছিল , ভাব দেখাচ্ছিল ভয়ানক কিছু গালে ঘটিতং ... কিন্তু আমার গাল থুড়ি মুখের অভিব্যক্তি দেখে তৎক্ষণাৎ সেলোটেপ বিসর্জন দিয়ে বলেছে ... " চন্দ্রিমা আন্টি হলে কত চিন্তা করত , আর তুমি !!!!! বিশ্বাস ই করলে না । "
ফোঁড়া হল এবং গালের নিচে থুতনি আলো করে থুড়ি আলু করে হল ... ফোঁড়া নামক ইচ্ছেপূরণ হলো।
এবার পরীক্ষা অন্তে কি কি ইচ্ছে পূরণ করা যায় দেখা যাক ....
No comments:
Post a Comment